Good Sign and Bad Sign of Death ভালো মৃত্যু এবং খারাপ মৃত্যু
মৃত্যু:
মানব জীবনের প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু অনিবার্য ও চিরসত্য। কোন প্রাণী বলতে পারেনা তার মৃত্যু কোথায় এবং কিভাবে ঘটবে? এ ব্যাপারে একমাত্র মহান আল্লাহ তায়ালা জ্ঞান রাখেন।
ভালো মৃত্যু:
কোন ব্যক্তি তার জীবনের শেষ অবস্থায় যদি ভাল কাজ করে মৃত্যুবরণ করতে পারে তাহলে এটিকে ভালো মৃত্যু বলা হয়। মহানবী (সাঃ) আমাদেরকে সুসংবাদ দিয়েছেন- যে ব্যক্তির শেষ বাক্য হবে: "লা ইলাহা ইল্লাল্লাহ" এবং কালেমা তায়েবা পড়ে মৃত্যুবরণ করতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে। এছাড়া কোন ব্যক্তি যদি হজ্বের সফরে,কুরআন তেলাওয়াত বা সিজদা অবস্থায়,জিহাদের ময়দানে অথবা রমজান মাসে রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে এটি একটি ভাল মৃত্যু। বিশ্বাসী এবং ঈমানদার ব্যক্তিরা যখন ইন্তেকাল করেন তখন তাদের কপাল ঘেমে যায় এটা দেখেও আমরা বলতে পারি এটি একটি ভাল মৃত্যু ছিল।
খারাপ মৃত্যু:
কোন ব্যক্তি যদি তার জীবনকে বিরক্তিকর ভেবে আত্মহত্যা করে তাহলে এটি একটি খারাপ মৃত্যু। পৃথিবীতে যে জিনিস দ্বারা সে আত্মহত্যা করবে জাহান্নামে সেই একই জিনিস দ্বারা শাস্তি ভোগ করবে। অন্যের প্রতি জুলুম বা অত্যাচার,মদ পান,বেয়বিচার করা অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে এটিও একটি খারাপ মৃত্যু। এছাড়া আরও কিছু কারণ রয়েছে যেগুলো খারাপ মৃত্যুর আলামত।যেমন- সন্তানের অন্যায়ের কারণে বাবা-মা যদি তার ওপর রেগে থাকে,স্বামী যদি তার স্ত্রীর উপর রেগে থাকে এবং এমন ব্যক্তি যার মৃত্যুতে গোটা মুসলিম কমিটি আনন্দ প্রকাশ করে (কারন:সে ব্যক্তি অন্যের প্রতি জুলুম,অত্যাচার,নির্যাতন চালায়)এ ধরনের মৃত্যুও খারাপ মৃত্যু বলে গণ্য হবে।
সুতরাং
আমাদের উচিত মহান আল্লাহর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখা। তাঁর আদেশ-নির্দেশ মেনে চলা। তাঁর দেয়া জীবনটাকে একদিন তিনি মৃত্যু ঘটাবেন। মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে তিনি যেন আমাদেরকে সুন্দর মৃত্যু দান করেন।
Little Known Ways to [Desirable Outcome]
Here you want to write a short paragraph that quickly explains exactly what your product/service is and how it’s the perfect solution for your potential customers
Benefit 01 Title
What does the customer get from buying your product or service.
Benefit 02 Title
To find benefits, ask yourself: “What result will they obtain?
Benefit 03 Title
Take one of the features of your offer and add “this will allow you to…”