7 Class of People will get Shade under Shital Arsh
আল্লাহ তায়ালার আরশের ছায়া
হযরত মুহাম্মদ ( সাঃ) বলেছেন- মহান আল্লাহ তায়ালা সাত শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন তাঁর আরশের নিচে ছায়া দিবেন। সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না'যে মানবজাতি অন্য কোন ছায়ার নীচে আশ্রয় গ্রহণ করবে। কিয়ামতের প্রত্যেকটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান। আল্লাহ তায়ালার আরশের শীতল ছায়ার নিচে যে সাত শ্রেণীর ব্যক্তি আশ্রয় পাবেন তারা হলেন-
১. ন্যায় পরায়ণ বিচারক
ন্যায় পরায়ণ বিচারক বা রাষ্ট্রপ্রধান। যিনি সর্বদা সবাইকে এক চোখে দেখেন এবং দুই পক্ষের কথা শুনে কোন ভেদাভেদ ছাড়াই ন্যায় বা সুষ্ঠু বিচার করেন।
২. যৌবনকালে আল্লাহর ইবাদত করা
যে ব্যক্তি বা যুবক তার যৌবনকে মহান আল্লাহ তাআলার ইবাদতে কাটান। নামাজ ও রোজা রাখা আল্লাহ তাআলার ইবাদতের অংশ। এছাড়াও মানবকল্যাণ, গাছ লাগানো, মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করা বা সঠিক পরামর্শ দেয়া (সৎ উদ্দেশ্যে) ইবাদতের মধ্যে পড়ে।
৩. যার হৃদয় মসজিদের সাথে রেগে থাকে
যে ব্যক্তির হৃদয় বা অন্তর সবসময় মসজিদের সাথে রেগে থাকে বা আকৃষ্ট থাকে। যেমন- যোহরের ওয়াক্ত সালাত আদায় করার পর আসরের ওয়াক্ত সালাত কোন মসজিদে আদায় করবে, এটা ভেবেই সে দিশেহারা হয়ে পড়ে। এ ধরনের ব্যক্তি আল্লাহর আরশের শীতল ছায়ার নীচে আশ্রয় পাবে।
৪. একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসা
এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসেন।আল্লাহ্র প্রিয় বান্দারা একে অপরকে স্বয়ং আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবেসে থাকেন।
৫. আল্লাহকে ভয় করা
যে ব্যক্তিকে কোন রূপসী নারী পাপ কাজের জন্য আহবান করেছে অথচ সে ব্যক্তি তা প্রত্যাখান করে এবং বলে "আমি আমার আল্লাহকে ভয় করি"।
৬. গোপন দান করা
যে ব্যক্তি গোপনে দান করে। ঐ ব্যক্তির দান এমন হয় যে, ডান হাতে কি দান করছে বাম হাত বিন্দুমাত্র জানতে পারেনা।
৭. আল্লাহকে অধিক স্মরণ করা
যে ব্যক্তি একাএকা তার রব (আল্লাহ)কে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে চোখের পানি বিসর্জন দেয়। এ ধরনের ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নীচে আশ্রয় পাবে।
উপসংহার
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে উপরের সাত শ্রেণীর ব্যক্তিদের মতো চলার তৌফিক দান করুক। আমরা যেন সবসময় তাদের মতো জীবন-যাপন করতে পারি, আমিন।
Little Known Ways to [Desirable Outcome]
Here you want to write a short paragraph that quickly explains exactly what your product/service is and how it’s the perfect solution for your potential customers
Benefit 01 Title
What does the customer get from buying your product or service.
Benefit 02 Title
To find benefits, ask yourself: “What result will they obtain?
Benefit 03 Title
Take one of the features of your offer and add “this will allow you to…”