Life of Prophet Adam | আদম (আ.) এর জীবনী এবং আমাদের শিক্ষা
সর্বপ্রথম নবীর পরিচয়
মহান আল্লাহ তায়ালার আদেশে সর্বপ্রথম নবী হলেন আদিমানব হযরত আদম (আ:)। তিনি হলেন মানব জাতির আদি পিতা। পৃথিবীর সমস্ত জায়গা থেকে খণ্ড-খণ্ড মাটি সংগ্রহ করে আল্লাহ তায়ালা আদম (আ:) কে তৈরি করতে লাগলেন। মহান আল্লাহ তায়ালা পবিত্র জুমার দিনে হযরত আদম (আ:) কে পরিপূর্ণভাবে তৈরি করেন। তাঁর উচ্চতা ছিল ষাট হাত।
সম্মান প্রদর্শনের জন্য সিজদা
আল্লাহ তায়ালা ফেরেশতাদের আদেশ দিলেন তোমরা আদমকে সিজদা করো। এ সিজদা ইবাদতের নয়, বরং সম্মান প্রদর্শনের জন্য ছিল। সকল ফেরেস্তারা আল্লাহ তায়ালার আদেশে হযরত আদম (আ:) কে সিজদা করল, একমাত্র ইবলিস বাদে। সে আল্লাহ তায়ালার আদেশ অমান্য করল এবং আল্লাহকে বলতে লাগল, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আর আদমকে মাটি দ্বারা। তাই আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়েও আমি তাকে সিজদা করব কেন?
অহংকার ধ্বংসের মূল
আল্লাহ তায়ালার আদেশে ইবলিস ছিল দুনিয়ার সকল জ্বিন ও ফেরেশতাদের নেতা। কিন্তু আল্লাহর আদেশে আদম (আ:) কে সম্মান প্রদর্শন না করায় সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়। নিজেকে বড় মনে করা শয়তানের কাজ বা স্বভাব। ইবলীসের মনে অহংকার প্রকাশ পাওয়ায় আল্লাহ্ নিয়ামত থেকে সে বঞ্চিত হয়েছে। অহংকার ধ্বংসের পতন। কোন কিছু নিয়ে অহংকার করা ভালো নয়। এটি আল্লাহ তায়ালা একদম পছন্দ করেন না।
জান্নাতের আরাম-আয়েশ
আল্লাহ তায়ালার আদেশে ফেরেশতাগণ সর্বশ্রেষ্ঠ বেহেশত "জান্নাতুল ফেরদৌসে" আদম (আ:) কে বসবাস করার ব্যবস্থা করে দিল। অফুরন্ত নিয়ামত, আরাম-আয়েশ ও সুখ-শান্তির মধ্যে তিনি বাস করতে লাগলেন। কিন্তু কোনো সঙ্গী ছাড়া দীর্ঘদিন একাকী জীবন-যাপন তার নিকট অশান্তিজনক হয়ে ওঠে। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানবী হযরত হাওয়া (আ:) কে তৈরি করলেন। এবং তাদের দুজনকে জান্নাতে বসবাস করার নির্দেশ দিলেন। আর বললেন জান্নাতে এমন জায়গায় একটি গাছ আছে তোমরা সেখানে যেও না।
আল্লাহ তায়ালার আদেশ অমান্যের ফল
শয়তান ইবলিস মানবজাতির প্রকাশ্য শত্রু। সে প্রথম থেকেই মানব জাতিকে পথভ্রান্ত করতে চায়। এবং সে আল্লাহর সাথে চুক্তি করেছে সে মানবজাতিকে পথভ্রষ্ট করবে। ইবলিসের কুমন্ত্রণায় হযরত হাওয়া (আ:) আল্লাহ তায়ালার নিষেধ করা ঐ গাছটির ফল আদম (আ:) কে খাওয়ান এবং নিজেও খান। সঙ্গে সঙ্গে তাদেরকে জান্নাত থেকে দুনিয়ার দুই প্রান্তে নামিয়ে দেয়া হয়। তারা দুইজনই তাদের ভুল বুঝতে পারে এবং আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করে। মহান আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা চাওয়ার কিছু বাক্য শিখিয়ে দেন।
আল্লাহর রহমত ও দয়া
মহান আল্লাহ তায়ালার অসীম দয়ায় তারা দুজনই ক্ষমা পেলেন। এবং আল্লাহ তাআলার আদেশে তারা আরাফাতের ময়দানে একত্রিত হলেন। যেহেতু আদম ও হাওয়া (আ:) পৃথিবীর প্রথম মানব ও মানবী তাই তাদের জীবনী ছিল সংগ্রামী। দুনিয়াতে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত ছাড়া তাদের যে মৌলিক কাজগুলো ছিল সেগুলো হচ্ছে- কিভাবে জনসংখ্যা বৃদ্ধি করা যায় দুনিয়াতে, কিভাবে সন্তান লালন পালন করা যায়, কিভাবে চাষাবাদ করা যায়, কিভাবে ফার্মিং করা যায় ইত্যাদি
আল্লাহর আদেশে কোরবানি
হযরত আদম (আ:) এর প্রথম ছেলের নাম কাবির ও মেয়ের নাম আকলিমা। পরবর্তী বছরে তাদের ঘরে আরো একজোড়া সন্তান হয় তাদের নাম রাখা হয় হাবিল (ছেলে) ও লাবুদা (মেয়ে)। নিয়ম অনুযায়ী কাবিলের সাথে লাবুদা ও হাবিলের সাথে আকলিমার বিবাহ হবে। কিন্তু লাবুদা একটু অসুন্দর হওয়ায় কাবিল আকলিমাকে বিবাহ করতে চায়। এই নিয়ে দ্বন্দ্ব হওয়ায় আল্লাহ আদেশ করলেন দুজনকে কোরবানি দিতে যার কুরবানী কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে।
মানবজাতির প্রথম হত্যা
কাবিল চাষি ছিল, সে এক বস্তা গম আল্লাহর রস্তে কুরবানী করল এবং হাবিল মেষ চরাতো, সে একটি ছাগল জবাই করে আল্লাহর রস্তে কুরবানী করল। দুই ভাইয়ের মধ্যে আল্লাহ পাক হাবিলের কুরবানী কবুল করে নিলেন। পরিশেষে হাবিলের সাথে আকলিমার বিবাহকার্য সম্পন্ন হইলো। কিন্তু কাবির এটা কিছুতেই মেনে নিলোনা এবং হাবিলকে হত্যা করল। এটি ছিল মানবজাতির প্রথম হত্যা। এর আগে কেউ কখনো কাউকে হত্যা করেনি। হাবিলকে হত্যা করার পর কাবিল দিশেহারা হয়ে পড়েছে এবার সে কি করবে? কিছুক্ষণ পর আল্লাহ তায়ালার আদেশে দুটি কাক সেখানে আসে এবং একটি কাক আরেকটি কাককে হত্যা করে। হত্যাকারী কাকটি তার ঠোঁট ও পা দিয়ে মাটি খুড়ে গর্ত করল এবং সেই গর্তে নিহত কাকটিকে ফেলে দিল। কাবিলও সেই একই কাজ করলো।
হযরত আদম (আঃ)-এর জীবনী থেকে শিক্ষা
১. কোনো সৃষ্টি অহংকার করতে পারবে না কারণ এটি মহান আল্লাহ তাআলার বৈশিষ্ট্য।
২. নিজেকে বড় বা মহৎ মনে করা শয়তানের স্বভাব। আমাদেরকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে।
৩. নগ্নতা ও অশ্লীয়তা হলো শয়তানের প্রধান হাতিয়ার। শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার জন্য নানান উপায় খুঁজতে থাকে। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি হলেন উত্তম সাহায্যকারী।
৪. কোন মুমিন ব্যক্তি যদি ভুল করে ভুলের উপর স্থির থাকে তাহলে সে শয়তানের অন্তর্ভুক্ত হবে। আর সেই ব্যক্তি যদি ভুল করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মহান আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন।
৫. মানবজাতির জীবন হচ্ছে ধৈর্যের ও পরিশ্রমের। দুনিয়াতে টিকে থাকতে হলে অনেক লড়াই বা সংগ্রামের মোকাবেলা করতে হয়।
উপসংহার
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে যেন আদম (আ:) এর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করেন, আমিন।
Little Known Ways to [Desirable Outcome]
Here you want to write a short paragraph that quickly explains exactly what your product/service is and how it’s the perfect solution for your potential customers
Benefit 01 Title
What does the customer get from buying your product or service.
Benefit 02 Title
To find benefits, ask yourself: “What result will they obtain?
Benefit 03 Title
Take one of the features of your offer and add “this will allow you to…”